হোম > জাতীয়

মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার

কুয়ালালামপুর থেকে আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে ৪ দশমিক ৫ কেজি (সাড়ে ৪ কেজি) ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। আটককৃত যাত্রীর নাম ইয়াং ডন সিউ (৪৩), যিনি একজন মালয়েশিয়ার নাগরিক। উদ্ধারকৃত ২৪ ক্যারেট বিশুদ্ধতার এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা।

গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে ঢাকায় আগমনকারী ফ্লাইট নম্বরÑএমএইচ০১৯৬ যোগে আগত যাত্রী মালয়েশিয়ার নাগরিক মি. ইয়াং ডন সিউর (পাসপোর্ট নম্বরÑএ৬১৮২৮০৮২) কাছ থেকে প্রতিটি এক কিলোগ্রাম ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটিসহ মোট ৯টি স্বর্ণেরবার ঢাকা কাস্টমস হাউস উদ্ধার করে।

উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন সাড়ে ৪ কিলোগ্রাম। ফ্লাইটটি ঢাকায় অবতরণ করলে বিমান থেকে নামার পরে সন্দেহভাজন উক্ত যাত্রীকে নজরদারিতে রাখা হয়। যাত্রীগণ বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করার পর গ্রিন চ্যানেল-১ অতিক্রমকালে উক্ত যাত্রীকে আলাদা করে গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তল্লাশিকালে তার শরীরে বিশেষভাবে বহনকৃত উল্লিখিত পরিমাণ স্বর্ণের বারের অস্তিত্ব পাওয়া যায় এবং আনুমানিক রাত ১টা ৪৫ মিনিটে ওই যাত্রীর শরীর থেকে বারগুলো উদ্ধার করা হয়।

স্বর্ণের বারগুলো অভিনব কায়দায় একটি কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় যাত্রীর শার্টের নিচে লুকানো অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকৃত বারগুলোর মান ২৪ ক্যারেট, যার দাম আনুমানিক ৮ কোটি টাকা। উক্ত যাত্রী কোনো ধরনের ব্যাগেজ ঘোষণা প্রদান করেননি এবং ‘কাস্টমস আইন, ২০২৩’ ও ‘ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল এ্যাক্ট ১৯৪৭’ মোতাবেক ওই স্বর্ণের সংশ্লিষ্ট কোনো নথি বা দলিলাদি দেখাতে পারেননি।

আইনি কার্যক্রমের জন্য ‘কাস্টমস আইন, ২০২৩’-এর ধারা ১৯১ অনুয়ায়ী ওই স্বর্ণ সাময়িক আটক করা হয়েছে। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কাস্টমস হাউস, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে অবৈধ স্বর্ণ চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় স্বার্থ সুরক্ষার জন্য নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম: ঢাকা

জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পেল বাংলাদেশ

বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে থাইল্যান্ডকে অনুরোধ

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে প্রার্থিতায় ঢাকার সমর্থন চায় ভুটান

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান

হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ ২

গোপালগঞ্জ-চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার

জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে: জাপান দূতাবাস

কথায় নয়, কাজে বিশ্বাসী বর্তমান দুদক কমিশন: চেয়ারম্যান

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়