হোম > জাতীয়

দূরপাল্লার বাসে ৮ ও সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

স্টাফ রিপোর্টার

জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসের বাসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে সংগঠনটি।

মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রস্তাব ও অভিযোগের কথা জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের দাম বাড়লে বাস ও লঞ্চের ভাড়া বাড়বে, এটাই স্বাভাবিক। তবে বিগত স্বৈরাচারী সরকারের সময় থেকেই জ্বালানি তেলের দাম বাড়ার সুবিধা একচেটিয়াভাবে বাস ও লঞ্চ মালিকদের দিতে সংশ্লিষ্টরা তৎপর হয়ে ওঠেন বলে অভিযোগ সংগঠনটির।

যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, জনস্বার্থে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সরকার সংশ্লিষ্টরা বাস ও লঞ্চ মালিকদের নিয়ে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করেন। এসব বৈঠকের তথ্য গণমাধ্যমের কাছেও গোপন রাখা হয়। ভাড়া নির্ধারণ কেবল মালিক সমিতি ও সরকার মিলে করলেও গণমাধ্যমে তা সব অংশীজনের সম্মিলিত সিদ্ধান্ত হিসেবে প্রচার করা হয়।

সংগঠনটি বলছে, দেশের বৃহত্তর অংশীজন যাত্রীসাধারণের প্রতিনিধিদের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে কোনো মতামত নেওয়া হয় না। পরিবহন পরিচালনায় মালিকদের কত টাকা ব্যয় বেড়েছে, সেই হিসাবও জনসমক্ষে প্রকাশ করা হয় না। একইভাবে বাড়তি পরিচালন ব্যয় সমন্বয়ের জন্য কত পয়সা ভাড়া বাড়ানো প্রয়োজন, সে বিষয়েও স্বচ্ছ কোনো তথ্য দেওয়া হয় না।

বিগত স্বৈরাচারী সরকারের সময় থেকে এভাবে পরিবহন মালিকদের সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এতে সাধারণ মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেছে সংগঠনটি।

ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে লুকোচুরি না করে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

মানুষ সমস্যা নয়, সমাধানের শক্তি

জ্বালানির মূল্যবৃদ্ধিতে বেড়েছে নিত্যপণ্যের দাম

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী