হোম > জাতীয়

উচ্চশিক্ষার মান বজায় রেখে দক্ষ মানবসম্পদ গড়ার ওপর রাষ্ট্রপতির জোর

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পৃথক দুটি প্রতিনিধিদল। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবেরের নেতৃত্বে নিজ নিজ প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে পৃথকভাবে এ বৈঠকে অংশ নেয়। এ সময় তাঁরা রাষ্ট্রপতির কাছে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের সার্বিক চালচিত্র ও বর্তমান একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

সাক্ষাৎকালে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর ও রাষ্ট্রপতি উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি প্রদান নয়, বরং বিশ্ববিদ্যালয় থেকে যেন শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান ও আধুনিক দক্ষতার মাধ্যমে কর্মসংস্থান ও পেশাগত জীবনের উপযোগী হয়ে উঠতে পারে—প্রতিষ্ঠানগুলোকে সে লক্ষ্যেই কাজ করতে হবে।

সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ছয় দফা দাবি

গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ, অপরাধীদের শাস্তি চাইলেন ড. ইউনূস

হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া রুহুল আমীনের মুক্তির দাবি আল-হাইআতুল উলয়ার

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

অপরাধজগতে যেভাবে উত্থান সুইডেন আসলামের

আট মাস পর হামে মৃত্যুহীন একদিন

১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে হজযাত্রীদের

ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরো সুসংহত করতে চায় সরকার: মাহাদী আমীন

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জানবেন যেভাবে

সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন