হোম > জাতীয়

মিয়ানমারে জরুরি ভিত্তিতে প্রত্যাহার প্রতিরক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। মিয়ানমারের আপত্তির মুখে ইতোমধ্যে তা‌কে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থে‌কে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে। প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ও‌য়েব সাই‌টে প্রকাশ করা হ‌য়ে‌ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত বিএ-৪৫৩৮ ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তরপূর্বক প্রতিস্থাপক ব্যতিরেকে দেশে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এ কর্মকর্তার দেশে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় অর্থ ২০২৪-২০২৫ অর্থ বৎসরের বাজেটের প্রতিষ্ঠান কোড ১১৯-প্রতিরক্ষা মন্ত্রণালয়, ১১৯০৯-আন্তঃবাহিনীসমূহ পরিচালন এবং ১১৯০৯১১০০০০০০-প্রতিরক্ষা অ্যাটাশে খাত থেকে সংকুলান করা হবে।

গোপালগঞ্জের নতুন ডিসি সরফরাজ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক