হোম > জাতীয়

হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৮৩৫

আমার দেশ অনলাইন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৮৩৫। এর মধ্যে নিশ্চিত হামে ৯৬ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৩৯ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এ হিসাব বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন এবং সিলেট ও ময়মনসিংহে একজন করে মারা গেছে।

একই সময়ে ১৩৫ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৮৭৪ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ৮৭০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৭ হাজার ৪১০ জনে।

মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী ‘এসকে গ্রুপ’

মঙ্গলবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সাদিক কায়েম ও মুসাদ্দিকের পর এবার আরেক ডাকসু নেতার বাড়িতে আগুন

দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে হাসিনাকে: রয়টার্সকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, প্রথম দিন ৪ ফ্লাইট

ইউজিসিকে যে নির্দেশ দিলেন ‍শিক্ষামন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা

উচ্চশিক্ষার মান বজায় রেখে দক্ষ মানবসম্পদ গড়ার ওপর রাষ্ট্রপতির জোর

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ছয় দফা দাবি