হোম > জাতীয়

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার দেশ অনলাইন

মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ৮টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি চীনের দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে রওনা দেন তিনি।

চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের ‍উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রা শুরু করেছেন। দালিয়ানে দুই দিন কর্মব্যস্ত থাকবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে চীনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে।

দালিয়ানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান।

এ সময়ে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাই কমিশনার শাহানারা মলিকা উপস্থিত ছিলেন।

এএস

সংসদীয় কমিটি থেকে বাদ জামায়াতের বহিষ্কৃত গাজী নজরুল

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আলোচনার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবীরের বৈঠক

জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

৬৪ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

পুলিশে দলীয় নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে, তথ্য প্রকাশের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা!

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে

ক্যাম্পাসগুলোতে শিবিরের ওপর ছাত্রদলের হামলার দিনটি ছিল বেশ কষ্টের: জামায়াত এমপি