হোম > জাতীয়

১৪৮ সুবিধাবঞ্চিত ও এতিম শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

আমার দেশ অনলাইন

ঢাকার বিভিন্ন বিদ্যালয়ের ১৪৮ জন সুবিধাবঞ্চিত ও এতিম শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার (জেডএফএ) বাংলাদেশ কান্ট্রি অফিস।

ধানমন্ডি, মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকার রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয়। শিক্ষার্থীদের বিদ্যালয়-সংক্রান্ত প্রয়োজন মেটাতে সহায়তা করা এবং তাদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করতেই ফাউন্ডেশনের এ উদ্যোগ।

জেডএফএ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম ম্যানেজার মুহাম্মদ আজিম উদ্দিন ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বাবুই সালসাবিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেসা। এ সময় মোহাম্মদপুর মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের ওএসপি শিক্ষার্থী মো. রনি তার অনুভূতি ব্যক্ত করেন।

নিঃশ্বাসের ধূসরতা থেকে পরিষ্কার বায়ুর পথে যুবদের ১৫ দফা দাবি

সেই মেহেদী হাসানের চাকরি গেল, বরখাস্ত এডিসি রহমত উল্লাহও

পারস্পরিক আইনি সহায়তা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষানীতি ও নতুন পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে মাহ্দী আমিন

২৭৬ কোটি টাকা আত্মসাৎ হাসিনা-রেহানার, তথ্য চেয়ে ৪১ ব্যাংককে দুদকের চিঠি

বারডেমের মহাপরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাছির উদ্দিন

নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নৌপরিবহন প্রতিমন্ত্রীর

ভোলায় সাংবাদিকের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ

‘নিজেদের চাঁদাবাজির ব্র্যান্ডিং আমার চেয়ে বেশি করেছে বিএনপির লোকেরা’