হোম > জাতীয়

প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশ

বিশেষ প্রতিনিধি

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হয়েছে। সংসদকক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। এই অধিবেশনের প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশ উপস্থাপন করা হবে। অধ্যাদেশগুলো উপস্থাপন করবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সাধারণত বিদায়ি সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন তার সভাপতিত্বে। তবে এবার এর ব্যতিক্রম হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) । পাশাপাশি ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ আসনের ব্যারিস্টার কায়সার কামাল । স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের প্রথম বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।

এরপর স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথের জন্য জাতীয় সংসদের বৈঠক আধা ঘণ্টা মুলতবি করা হয়।

‘গুম’ নিয়ে এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভিকটিম বিচার পায়: স্বরাষ্ট্রমন্ত্রী

গুমের বিচার নিশ্চিত করতে শক্তিশালী আইন ও স্বাধীন তদন্তের দাবি

গুমের তদন্ত পুলিশের হাতে থাকা যৌক্তিক নয়

বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

সংসদ অভিমুখে পদযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান

খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

কেরানীগঞ্জে যাচ্ছে ফুলবাড়িয়া টার্মিনাল

ঢাকার যানজট কমাতে চার মাসের অ্যাকশন প্ল্যান

মালয়েশিয়ায় প্রবাসীদের ফেসবুক ব্যবহারে সতর্কতা