হোম > জাতীয়

ভ্যাটিকানের উদ্দেশে কাতার ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

আমার দেশ ডেস্ক

ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেয়ার জন্য শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে ভ্যাটিকান শহরের উদ্দেশ্যে কাতার ত্যাগ করেছেন। কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা দুপুর ২টা ১৫ মিনিটে (ইতালি সময়) রোমে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সেখানে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানাবেন।

ইতালিতে পৌঁছার এক ঘণ্টা পর প্রধান উপদেষ্টা শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে সেন্ট পিটার্স স্কয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন।

ভ্যাটিকান সিটির ভিকার জেনারেল, তার পরম শ্রদ্ধেয় কার্ডিনাল মাউরো গাম্বেত্তি, সেন্ট পিটার্স স্কয়ারে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানাবেন।

শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০মিনিটের দিকে প্রধান উপদেষ্টা আবার সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।

প্রধান উপদেষ্টা রোববার সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে রওনা হবেন এবং সোমবার ভোরে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।-বাসস

অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের দৃশ্যমান ও গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরলেন ড. খলিল

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সাইডলাইন বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক

পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি: টুকু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ঝুঁকি ভাতা ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত

ডেঙ্গু সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা: প্রধানমন্ত্রীর চিকিৎসক