হোম > জাতীয়

ভাষা শহীদদের জন্য বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া

স্টাফ রিপোর্টার

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে শনিবার দুপুরে ভাষা শহিদদের রূহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় হাফেজদের মাধ্যমে কোরআন তেলোয়াত শুরু হয়ে দুপুর ১২ টায় শেষ হয়। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

মোনাজাতে বায়ান্নর ভাষা আন্দোলনে দেশের জন্য আত্মদানকারী শহিদদের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন, পরিকল্পনা বিভাগের পরিচালক মো. বজলুর রশীদ ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. রেজ্জাকুল হায়দারসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী মোনাজাতে অংশ নেন।

ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্রসমূহ ও ইমাম প্রশিক্ষণ একাডেমির সেন্টারসমূহে অনুরূপ কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আবাসন থেকে আইনি সহায়তা, এক বছরের কার্যক্রম তুলে ধরল ডাকসু

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, শঙ্কা ঘূর্ণিঝড়ের

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

শাপলা গণহত্যার ছবি সংগ্রহশালায়, ডাকসু নেতাদের প্রশংসায় কওমি নেতারা

নতুন আইনে মামলার তদন্তের ক্ষমতা পেল এপিবিএন

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা কামনা

‘ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষ হত্যা করেছে আ.লীগ’

পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চায় সরকার: পর্যটনমন্ত্রী

হজ নিবন্ধনের সময় আর বাড়বে না, শেষ সময় ২৪ সেপ্টেম্বর

কর্মজীবী নারীদের জন্য সারা দেশে আধুনিক ডে-কেয়ার সেন্টার গড়ে তোলা হবে: মন্ত্রী