হোম > জাতীয়

জুলাই শহীদ-আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনে অগ্রগতি কতটুকু, জানতে চাইলেন তুলি

আমার দেশ অনলাইন

জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পাশাপাশি বিগত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পুনর্বাসনের অগ্রগতির বিষয়ে সংসদে বিস্তারিত তুলে ধরেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

সানজিদা ইসলাম তুলি বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি অধিদপ্তর গঠনের কথা আমরা জানি। বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার সকলের জন্য পুনর্বাসন, ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতির এই কাজের পরিকল্পনা ও বর্তমান অগ্রগতি কতদূর—সেটি তিনি মন্ত্রীর কাছে জানতে চান।

এর জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘জুলাই আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে।’

মন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে একটি বড় পরিসরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দলমত নির্বিশেষে গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিগত ১৭ বছরের রাজনৈতিক নির্যাতনের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ‘গত ১৭ বছরে বিএনপি-জামায়াতসহ যেসব রাজনৈতিক দলের নেতারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন এবং পঙ্গুত্ববরণ করেছেন, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ।’

নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনের বিষয়ে মন্ত্রী জানান, তাদের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করতে নতুন আরেকটি অধিদপ্তর গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বিগত ১৭ বছরে নির্যাতিত বিএনপি-জামায়াতসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন ও স্বীকৃতি দেওয়া হবে বলে জানান তিনি।

তিন জেলায় নতুন পুলিশ সুপার

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বিমান ভাড়া আরো কমানোর চিন্তা-ভাবনা চলছে: বিমানমন্ত্রী

কক্সবাজার উপকূলে প্রাকৃতিক সুরক্ষা নষ্ট করে সড়ক নির্মাণ না করার আহ্বান বিআইপির

নতুন বেতনকাঠামোর প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, কার বেতন কত হবে

সকালে ৬ হাজার, বিকালেই ১২ হাজার, বিমানভাড়া নিয়ে সংসদে জামায়াত এমপির প্রশ্ন

মানবপাচার ও অবৈধ অভিবাসনের শিকার ব্যক্তিদের ফেরাতে ‘আরডিএমএস’ চালু

রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ, ৫০ কোটি ডলার বিনিয়োগের বার্তা

গুম প্রতিরোধের নতুন আইন নিয়ে প্রশ্ন গুম দিবসের পদযাত্রায়

১১ সংসদীয় আসনের সীমানায় প্রশাসনিক সমন্বয়, ইসির নতুন গেজেট প্রকাশ