প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা। উপসচিব ওয়ালীউল দামানের সই করা প্রজ্ঞাপনে এ ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।
তবে এ বছর সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে কিছুটা হতাশার খবর। কারণ, ২০২৬ সালের ৭ নভেম্বর পড়েছে শনিবার। দিনটি এমনিতেই সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটির অন্তর্ভুক্ত হওয়ায় জাতীয় দিবসের জন্য আলাদা করে কোনো অতিরিক্ত ছুটি পাচ্ছেন না তারা।
এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, দিনটি এখন থেকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে।
এআরবি