হোম > জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা অটুট থাকবে

আইন উপদেষ্টার প্রত্যাশা

বিশেষ প্রতিনিধি

সরকার পরিবর্তনের পরও দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর বিশ্বাস, এ দুটি মৌলিক সংস্কার "সুরক্ষিত ও অপরিবর্তনীয়" থাকবে।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ড. আসিফ নজরুল এসব কথা বলেন।

উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, দুটি বিষয় কখনোই হারিয়ে যাবে না। প্রথমত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা ইতোমধ্যে সুপ্রিম কোর্টের রায় দ্বারা সম্পূর্ণভাবে সুরক্ষিত। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। সুপ্রিম কোর্ট নিজেই এখন এই আইনের রক্ষক।

তিনি যোগ করেন, মানবাধিকার অগ্রগতির জন্য এ দুটি বিষয় মৌলিক গ্যারান্টি। আমাদের অন্য সংস্কারগুলো, যেমন- জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ও গুম প্রতিরোধ অধ্যাদেশ শক্তিশালী ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। সরকার থেকে বিদায় নেওয়ার পর এসব আইন রক্ষায় নাগরিক সমাজের পাশে থাকবেন বলেও জানান তিনি ।

ড. নজরুল পুলিশ কমিশন অধ্যাদেশের উদাহরণ টেনে বলেন, যদিও একটি ১০০ পারসেন্ট শক্তিশালী কমিশন গঠন সম্ভব হয়নি, তবুও এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে সরকারের ওপর ইতিবাচক চাপ তৈরি করবে। তিনি দ্রুত বিচার প্রক্রিয়া, আইনি সহায়তা সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ের সেবা সংস্কারের মতো অর্জনগুলোরও উল্লেখ করেন।

তিনি উপস্থিত সবাইকে অর্জিত সংস্কারগুলো রক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে একসাথে কাজ করলে আমরা আরও উন্নত বাংলাদেশ গড়তে পারব।

অনুষ্ঠানে গৃহায়ণ ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধি Stefan Liller, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি Alberto Giovanetti সহ প্রমুখ বক্তব্য রাখেন।

শাহবাগ থানায় সাংবাদিকরা: মামলা নিতে গড়িমসি, ৬ ঘণ্টা ধরে আত্মগোপনে ওসি

সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় এইচআরএসএস-এর তীব্র নিন্দা ও উদ্বেগ

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন ফকির মাহবুব আনাম

সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার মায়ের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

সেন্টমার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে

খাল খননের মাধ্যমে কৃষকদের সেচ ব্যবস্থার উন্নয়ন হবে: সংস্কৃতিমন্ত্রী

অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় নির্বাচন মনে রাখার মতো হবে: এ্যানি