হোম > জাতীয়

শাহজালালে ১৪ কেজি স্বর্ণের বার জব্দ

স্টাফ রিপোর্টার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুদিনের মাথায় ফের স্বর্ণের বার জব্দের কথা জানিয়েছে ঢাকা কাস্টমস হাউজ। শনিবার সকালে প্রায় ১৪ কেজি সোনার বার জব্দ করা হয়। দুদিন আগে উদ্ধার করা হয়েছিল ৯ কেজির স্বর্ণের বার।

ঢাকা কাস্টমস হাউজ বিজ্ঞপ্ততিতে বলছে, বাংলাদেশ এয়ারলাইনসের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীর প্যান্টের বেল্টের মধ্যে ‘লুকানো অবস্থায়’ ১২০টি স্বর্ণের বার পাওয়া যায়।

“যার মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি এবং আনুমানিক বাজার মূল্য ২৫ কোটি টাকা।”

ঢাকা কাস্টম হাউজ বলছে, তাদের কাছে খবর আসে এদিন শাহজালালে দুবাই-চট্টগ্রাম-ঢাকা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের মাধ্যমে স্বর্ণ চোরাচালান করা হচ্ছে।

এই খবর পেয়ে বিমানবন্দরে কর্মরত কাস্টমস হাউস, ঢাকার কর্মকর্তা ও প্রিভেন্টিভ টিম বিমানের ভেতরে তল্লাশির জন্য উপস্থিত হন।

এরপর বিমানের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীর বেল্টের মধ্যে লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু পাওয়া যায়। তল্লাশিতে ১২০ টি স্বর্ণের বার পাওয়া যায়।

এই অভিযানটি কাস্টমস হাউস, ঢাকা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে পরিচালনা করে।

এর আগে বুধবার রাতে মালিকহীন অবস্থায় ৮০টি স্বর্ণের বারের চালান জব্দ করা হয়। প্রতিটি সোনার বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম; সবমিলিয়ে বারগুলোর ওজন ৯ হাজার ৩৩১ গ্রাম। এসব সোনার বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা।

হজে যাওয়ার খরচ কমলেও নিবন্ধনে সাড়া নেই

গুপ্তদের ভেতরে স্বৈরাচার লুকিয়ে অরাজকতা উসকে দেওয়া হচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

সৌদি আরবে গেলেন নৌবাহিনী প্রধান

জাতিসংঘের মঞ্চে এবার বাংলাদেশের নেতৃত্ব, অধিবেশনে সভাপতি খলিলুর

বিএমইউতে ইভিনিং ও নাইট শিফটে ওটি চালুর পরিকল্পনা রয়েছে: উপাচার্য

শ্রমের মর্যাদা নিশ্চিত করা মানে দেশের মর্যাদা নিশ্চিত করা: মাহ্দী আমিন

অন্তর্ভুক্তিমূলক সমাজে সবার অবদান স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

সরকারকে সময় না দিয়ে লংমার্চ করা অনুচিত : চিফ হুইপ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী