হোম > জাতীয়

একুশে বইমেলার সময়সূচি নির্ধারণ

স্টাফ রিপোর্টার

অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষে গঠিত পরিচালনা কমিটির প্রথম বৈঠকে মেলার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বুধবার বাংলা একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা পাঠক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনগুলোতে মেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

বুধবার আমার দেশকে এ তথ্য জানান অমর একুশে বইমেলা-২০২৬ পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির সচিব ড. সেলিম রেজা।

ড. সেলিম রেজা আমার দেশকে জানান, আজ বইমেলা পরিচালনা কমিটির প্রথম বৈঠকে মেলার সময়সূচি নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে মেলার সার্বিক প্রস্তুতি, স্টল বরাদ্দ, ইভেন্ট ব্যবস্থাপনা, নিরাপত্তা ও পরিচালনাগত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

তিনি বলেন, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা পাঠক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে ছুটির দিনগুলোতে মেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

কতটি স্টল বরাদ্দ দেওয়া হবে জানতে চাইলে তিনি জানান, আগামী ১৬ জানুয়ারি বইমেলার স্টল বরাদ্দের জন্য আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কতগুলো স্টল বরাদ্দ দেওয়া হবে, তা আবেদনের ওপর নির্ভর করবে। কোন কোন কোম্পানি স্পন্সর হিসেবে থাকবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এবারের বইমেলার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে ‘বর্তমান বাংলা লিমিটেড’-কে। তারা স্পন্সরের বিষয়টি দেখবে।

আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলতি বছর ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে বাংলা একাডেমি ঘোষণা দেয়Ñআগামী ২০ ফেব্রুয়ারি ১৫ মার্চ পর্যন্ত বইমেলা চলবে।

অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য ক্লোজড

মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬১ কোটি টাকার সামগ্রী জব্দ

ঢাবিতে ভর্তি হওয়া উচিত নয়-অমানুষদের জায়গা, এটা একটা সিনিয়র মাদরাসা: ফজলুর রহমান

মামলা মানেই ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি—কে চায়: তাহসিফের বাবা

পুকুর ও খেলার মাঠ ফিরিয়ে বাসযোগ্য শহর গড়ার আহ্বান আইপিডির

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যুরহস্য, যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

শনিবার ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরো ১ লাখ এতিম-দুস্থ শিশুকে সহায়তা দেবে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

তৃণমূল পর্যায়ে নারী স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নারী চালকদের প্রশিক্ষণ দেবে বিআরটিসি