হোম > জাতীয়

ঢাকা আলিয়ার অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় শিক্ষক পরিষদের নিন্দা

স্টাফ রিপোর্টার

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের ওপর সংঘটিত সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক পরিষদ।

মঙ্গলবার (৫ আগস্ট) শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মহসীন কবীর স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, গত ৪ আগস্ট ২০২৬ সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় ১৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্য ও সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওয়ায়দুল হক গুরুতর আহত হয়েছেন। এছাড়া উপাধ্যক্ষসহ আরও অনেক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী হামলার শিকার হয়েছেন।

বিবৃতিতে শিক্ষক পরিষদ উল্লেখ করে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়; এটি শিক্ষা, শৃঙ্খলা, আইনের শাসন এবং শিক্ষার সুস্থ পরিবেশের ওপরও আঘাত।

শিক্ষক পরিষদ আরও জানায়, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা সবসময় শান্তিপূর্ণ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠানে যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও আইন-বহির্ভূত কর্মকাণ্ডের প্রতি তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিক্ষক পরিষদ তিন দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো-

১. ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে।

২. প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

৩.সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

প্রতিদিন গড়ে ১০ খুন, নিয়ন্ত্রণহীন সহিংসতা

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

বৃষ্টির প্রবণতা বাড়বে সারাদেশে, থাকবে ভাদ্রের তালপাকা গরমও

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তার চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা