হোম > জাতীয়

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনে যাত্রীর চাপ কম

স্টাফ রিপোর্টার

ঈদুল আজহা উপলক্ষে অনেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন। ঘরমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে শনিবার। এদিন ভোর ৬টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এবারের যাত্রা শুরু হয়।

পরে সূচি অনুযায়ী, একে একে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে ট্রেনগুলো। তবে ঈদযাত্রার প্রথম দিন হওয়ায় এদিন যাত্রীদের অতিরিক্ত চাপ দেখা যায়নি।

প্রতিটি ট্রেন ছাড়তে ১৫ মিনিট থেকে ৩০ মিনিটের মতো সময় দেরি হওয়ার কথা জানিয়েছেন যাত্রীরা। জানা গেছে, রংপুর এক্সপ্রেস ৯টা ১০ মিনিটে কমলাপুর স্টেশন ছাড়ার কথা থাকলেও সাড়ে ৯টায় ছেড়ে যায়, জামালপুর এক্সপ্রেস সকাল ১০টায় স্টেশন ছাড়ার কথা ছিল কিন্তু ছেড়েছে ১০টা ১৫ মিনিটের দিকে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আফজাল হোসেন কমলাপুর স্টেশনে কয়েকটি প্ল্যাটফর্ম ঘুরে দেখেন। এ সময় অনলাইনে টিকিট কাটতে কোনো সমস্যা হয় কি না, যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে কি না জানতে চান তিনি।

যাত্রীরা জানান, ঈদযাত্রার প্রথম দিনে খুব বেশি চাপ না থাকায় তেমন কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। টিকিটে নির্ধারিত আসনে বসতেও সমস্যা হচ্ছে না। তবে ট্রেনে সেবার মান উন্নয়নের দাবি জানান কয়েকজন যাত্রী। ধীরে ধীরে তা সমাধানের আশ্বাস দেওয়া হয়।

ডাউন সিন্ড্রোম ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির আহ্বান বিশিষ্টজনদের

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময়সীমা বৃদ্ধি

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

বিএনপি নেতা সালাহ উদ্দিনের ইন্তেকালে জামায়াত এমপির শোক

মানুষ গত দুই দশক ধরে কী নিদারুণ কষ্ট করেছে, জুলাই জাদুঘর ঘুরলে বোঝা যায়

প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি

আট মাসে চাকরি নিয়ে বিদেশ গেছে সাড়ে ৪ লাখ রেমিট্যান্স যোদ্ধা, আয় ২৬ বিলিয়ন ডলার

ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টার

৮২ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

কাজের ভিসার নামে মালয়েশিয়ায় নিয়ে জিম্মি, ট্রাভেল এজেন্সির মালিক গ্রেপ্তার