হোম > জাতীয়

ভাবগম্ভীর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার

খালি পায়ে, ফুলের ডালা হাতে নিয়ে ’৫২-র ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে মানুষ। দীর্ঘদিন পর শহীদ মিনারে হাজার হাজার মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ’৫২ সালের ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দীর্ঘ ফ্যাসিবাদী শাসন অবসানের পর নির্বাচিত সরকারের অধীনে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতির ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ, বিরোধীদলীয় নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাত থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এবারের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে ছাত্র-জনতা ভাবগম্ভীর পরিবেশে শৃঙ্খলার সঙ্গে সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করে।

আইনশৃঙ্খলা রক্ষায় কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১৫ হাজার পুলিশ সদস্যসহ র‍্যাব ও আনসার সদস্যরা নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন।

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ