‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের নতুন ভবনের তৃতীয় তলাস্থ সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আওয়াল মিন্টু, এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মন্ত্রণালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত সচিব ড. ফারহিনা আহমেদ। তিনি বলেন যে, আমাদের যেকোনো দিবস পালনের মূল লক্ষ্য হলো জনসচেতনতা সৃষ্টি করা।
অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আওয়াল মিন্টু শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, পরিবেশ বিষয়ক প্রকল্প প্রস্তাব প্রতিযোগিতা এবং পরিবেশ মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান/সংস্থাসমূহের মধ্যে শ্রেষ্ঠ স্থান অর্জনকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।