হোম > জাতীয়

তারেক রহমানকে চিঠিতে কী লিখেছেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩১ আগস্ট লেখা চিঠিটির হুবহু বাংলা অনুবাদ দেওয়া হলো।

দ্য হোয়াইট হাউস

ওয়াশিংটন

৩১ আগস্ট, ২০২৬

মাননীয়

তারেক রহমান

প্রধানমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ঢাকা

প্রিয় প্রধানমন্ত্রী,

বোয়িং এয়ারক্রাফট কেনা সম্পর্কিত আপনার চিঠিটি আমি সবেমাত্র পেয়েছি, এবং ক্রয়ের এই সিদ্ধান্তকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। বোয়িং আপনাদের নিরাশ করবে না, এবং আমি আপনার এ সিদ্ধান্ত ভুলব না। এ বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমি খুব শিগগিরই আপনার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রইলাম।

বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দেবেন। তারা অনেক ঝড়ের মধ্য দিয়ে গেছে, তবে আমি নিশ্চিত যে আপনার নেতৃত্বে আপনার দেশ এবং জনগণ অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যতের দেখা পাবে!

শুভকামনাসহ, আমি,

বিনীত,

ডোনাল্ড জে. ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের সম্পদের হিসাব তলব করবে দুদক

দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটিমন্ত্রী

যেসব সরকারি চাকরিজীবী আয়-ব্যয়ের হিসাব দেন, শুধু তাদের বেতন বাড়ানো উচিত: টিআইবি

৪২ বছর পর বদলাচ্ছে বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগে জোর সরকারের

শিক্ষার্থীদের ভুল তথ্য না পাঠাতে কঠোর নির্দেশনা ঢাকা বোর্ডের

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

আনসার-ভিডিপিকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিআরটিএ তুরাগ কার্যালয়ে আনসারের অভিযান, দালাল চক্রের ৩ সদস্য আটক