হোম > জাতীয়

এক টাকায় চার লাউ, অথচ ঢাকায় ৪০ টাকা পিস: সিন্ডিকেট নিয়ে ক্ষোভ ডাকসু ভিপির

আমার দেশ অনলাইন

ডাকসুর ভিপি সাদিক কায়েম

মাঠপর্যায়ে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়া এবং রাজধানীসহ বড় শহরগুলোতে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি অভিযোগ করেছেন, একদিকে কৃষকদের পথে বসিয়ে সিন্ডিকেটকে সুবিধা দেওয়া হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক স্বার্থে ‘কৃষক কার্ড’-এর গল্প শোনানো হচ্ছে।

শনিবার এক বিবৃতিতে কৃষকদের সংকট ও কৃষি খাতের নানা অনিয়ম তুলে ধরে তিনি এসব কথা বলেন।

পঞ্চগড়ের সাম্প্রতিক বাজার পরিস্থিতির উদাহরণ টেনে ডাকসু ভিপি বলেন, ‘পঞ্চগড়ে এক টাকায় চারটি লাউ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। অথচ সেই একই লাউ ঢাকার খুচরা বাজারে প্রতিটি বিক্রি হচ্ছে ৪০ টাকারও বেশি দামে।’ তিনি প্রশ্ন তোলেন, এই বিপুল লাভের টাকা কার পকেটে যাচ্ছে? তার দাবি, পুরো লাভের অংশ লুটে নিচ্ছে বাজার সিন্ডিকেট, যাদের পরিচয় ও রাজনৈতিক ক্ষমতার উৎস সবারই জানা। এই বৈষম্যমূলক পরিস্থিতিকে তিনি ক্ষমতাসীনদের ‘কার্ডের রাজনীতি’ বলে আখ্যা দেন।

কৃষি উৎপাদনে বড় সংকটের কথা উল্লেখ করে সাদিক কায়েম আরও অভিযোগ করেন, সারের ডিলারশিপ নিয়ে দেশজুড়ে নজিরবিহীন দুর্নীতি ও অনিয়ম হয়েছে। নিয়ম-নীতি ও যোগ্যতার তোয়াক্কা না করে ক্ষমতাসীন দলের এমপি ও প্রভাবশালীরা ১৫ থেকে ২০ লাখ টাকায় দলীয় নেতাকর্মী ও স্বজনদের কাছে ডিলারশিপ বিক্রি করেছেন।

তিনি বলেন, দুর্নীতির কারণে প্রান্তিক পর্যায়ের কৃষকেরা সময়মতো সার পাচ্ছেন না, ফলে উৎপাদন খরচ অস্বাভাবিকভাবে বাড়ছে। আর এর চূড়ান্ত প্রভাব পড়ছে সাধারণ ভোক্তাদের ওপর, যাদের চড়া দামে নিত্যপণ্য কিনতে হচ্ছে।

কৃষক ও সাধারণ মানুষের স্বার্থরক্ষার আহ্বান জানিয়ে ডাকসু ভিপি বলেন, ‘সিন্ডিকেট ও ডিলারশিপ বাণিজ্যের মাধ্যমে গড়ে ওঠা এই মাফিয়া চক্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, কৃষকদের বাঁচাতে হবে এবং সাধারণ জনগণকে রক্ষা করতে হবে।’

রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫

‘জামায়াত সমর্থন না দিলে ৯১ সালে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়ার কথা’

জুমার খুতবায় সমাজের নানা অপকর্মের বিরুদ্ধে বক্তব্য রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর

সংবিধান সংশোধন কমিটির বিশেষ বৈঠক শুরু

মাদরাসায় বলাৎকার-ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আলেম সমাজকে

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪৭ কোটি টাকা দামের ফ্ল্যাট জব্দ

ছুটির দিনে সড়কে ঝরল ১২ প্রাণ

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কি কোনো প্রভাব পড়বে