হোম > জাতীয়

স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান

আমার দেশ অনলাইন

ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ আলি খামেনির শোকানুষ্ঠান কেবল বিদায়ের মঞ্চ নয়, বরং একটি শক্তিশালী কূটনৈতিক মঞ্চে পরিণত হয়েছে। কোনো রাজনৈতিক ভাষণ কিংবা হুমকির গর্জন ছাড়াই ইরান পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক বার্তা দিয়েছে।

জানাজার শোকের মঞ্চে কোনো আনুষ্ঠানিক বক্তৃতা ছিল না। এর পরিবর্তে বিভিন্ন মুসলিম দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে নির্দিষ্ট আয়াতের তেলাওয়াত করা হয়, যার প্রতিটিতে ভিন্ন ভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা নিহিত ছিল।

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য আয়োজিত শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন। তাকেও কোরআনের সুরা আল-আহজাবের ২৩ নম্বর আয়াত শোনানো হয়েছে।

এ আয়াতের অর্থ- ঈমানদারদের মধ্যে এমন লোক আছে, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে দেখাল। তাদের কেউ নিজের নজরানা পূর্ণ করেছে এবং কেউ সময় আসার প্রতীক্ষায় আছে। তারা তাদের নীতি পরিবর্তন করেনি।

আর ১১ দলের নেতাদের শোনানো হয় সূরা আলে-ইমরানের আয়াত নম্বর ১৬৯-১৭০। আয়াতগুলোর অর্থ হচ্ছে, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছেন, তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না; বরং তারা নিজেদের রবের কাছে জীবিত, তারা রিজিকপ্রাপ্ত। আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন, তাতে তারা আনন্দিত এবং তাদের পেছনে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি (অর্থাৎ জীবিত আছে), তাদের জন্য তারা এ সুসংবাদ গ্রহণ করে যে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।

পেছনের রাজনীতি: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ১১ দলীয় জোটের নেতাদের শোনোনো আয়াতগুলো ছিল জুলাই বিপ্লবের জন্য এক অনবদ্য প্রতীকী স্বীকৃতি। ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লব এবং জালিমের বিরুদ্ধে লড়াইয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, ইরানের শোনানো এই আয়াতগুলোর তেলাওয়াত সরাসরি সেই শহীদদের আত্মত্যাগকে আন্তর্জাতিক মঞ্চে এক আধ্যাত্মিক সম্মান এনে দেয়।

সেনাবাহিনীর সঙ্গে প্রথমবার বড় পরিসরে অংশ নিচ্ছেন আনসার-ভিডিপির সদস্যরা

জুনে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১

শাহজালালে ‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, গোয়েন্দা অভিযানে পালালেন ৬১ যাত্রী

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক

চলতি অর্থবছরেও ৪৩ পণ্য রপ্তানিতে মিলবে নগদ সহায়তা

ঢাকাসহ তিন রেঞ্জে নতুন ডিআইজি, পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল

নিয়োগ প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

জাতীয় জাদুঘরে মেসির স্বাক্ষর করা জার্সি উপহার দিলেন প্রধানমন্ত্রী, সমর্থকদের ভিড়

ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু