হোম > জাতীয়

ঢাকার পল্লবীতে বাসে আগুন

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

ঢাকার পল্লবী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে বাসে যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পল্লবী থানার সাগুফতা এলাকায় রাস্তার পাশে পার্কিং করা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার সন্ধ্যা ৫টার দিকে এ ঘটনা ঘটে।।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, পল্লবীর সাগুফতার সামনে ট্রাস্ট পরিবহনের একটি বাস রাস্তায় দাঁড় করানো ছিল। দুর্বৃত্তরা বাসের পেছনের সিটে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে থাকা বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে মঙ্গলবার রাতেও পল্লবী সিরামিক্স রোডে ‌‌মিরপুর সুপার লিংক নামে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটকের তথ্য দিয়েছিল।

ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরায় পলাতক ফ্যাসিস্টরা অগ্নিসংযোগের সুযোগ পাচ্ছে

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ মৃত্যু

মাতারবাড়ি প্রকল্প ও জাপান সফরের চুক্তি নিয়ে সংসদে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির

প্রতিটি আসনে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব জামায়াত এমপির

এলাকায় থাকুন, নেতাকর্মীদের সংগঠিত করুন: সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের সময় সাইড টক, সতর্ক করলেন ডেপুটি স্পিকার

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় সংসদে আইন পাসের দাবি খতমে নবুওয়াতের

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট, শূন্য পদ ২ লাখ ৫৩ হাজার: শিক্ষামন্ত্রী

শিশুদের সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

৩০০ আসনের সংসদ সদস্যদের যে সুখবর দিলেন প্রধানমন্ত্রী