হোম > জাতীয়

হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ ২

আমার দেশ অনলাইন

রাজধানীর হাজারীবাগ থানাধীন এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও দুজন।

নিহত নারীর নাম মনোয়ারা আক্তার (৫০)। দগ্ধরা হলেন ফাতেমা আক্তার ঊর্মি (২১) ও ফরিদা বেগম (৪০)।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগের বটতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে আসা হয়। বর্তমানে দগ্ধ দুজন সেখানেই চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মনোয়ারা আক্তার ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্য দুই নারী দগ্ধ হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় দুই অতিরিক্ত পুলিশ সুপার পদায়ন

জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে: জাপান দূতাবাস

কথায় নয়, কাজে বিশ্বাসী বর্তমান দুদক কমিশন: চেয়ারম্যান

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ, প্রয়োজন ভাষা ও কারিগরি দক্ষতা

বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ সন্ত্রাসীকে শনাক্ত করে মামলা: সাদিক কায়েম

ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন তাকী উসমানী

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা

শ্রমিকদের জন্য যৌক্তিক মজুরি নির্ধারণে সরকার আন্তরিক: মাহদী আমিন