হোম > জাতীয়

বাংলা কিউআর পেমেন্ট নিয়ে গুজব, যা বলল বাংলাদেশ ব্যাংক

আমার দেশ অনলাইন

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা কিউআর পেমেন্টে অতিরিক্ত চার্জ কাটা হবে—এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। বিশেষ করে, কোনো গ্রাহক ১ হাজার টাকা পেমেন্ট করলে ১০ টাকা কেটে নেওয়া হবে—এ ধরনের দাবিও প্রচারিত হচ্ছে, যা নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে বাংলাদেশ ব্যাংক এ ধরনের তথ্যকে সম্পূর্ণ ভুল বলে জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকদের কোনো ধরনের চার্জ দিতে হবে না। গ্রাহকেরা শূন্য শতাংশ চার্জেই পণ্য বা সেবা কিনতে পারবেন।

তিনি আরও জানান, এই চার্জ প্রযোজ্য হবে বিক্রেতা বা মার্চেন্টের ওপর।

নীতিমালা অনুযায়ী, ১ হাজার টাকার লেনদেনে সর্বোচ্চ ১০ টাকা চার্জ এবং এর ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে। ফলে মোট খরচ দাঁড়াবে সর্বোচ্চ ১১ টাকা ৫০ পয়সা, যা বিক্রেতার বহন করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, অনেক প্রতিষ্ঠানে ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ থাকলেও তা সাধারণত ব্যবসায়ীরা নিজেরাই বহন করেন বা ব্যাবসায়িক সুবিধার অংশ হিসেবে বিবেচনা করেন। বাংলা কিউআর পেমেন্টেও একই ধরনের কাঠামো অনুসরণ করা হচ্ছে।

এ বিষয়ে গ্রাহকদের উদ্দেশে পরামর্শ দেওয়া হয়েছে যে, ডিজিটাল পেমেন্ট নিয়ে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হতে এবং কোনো বিক্রেতা অতিরিক্ত চার্জ দাবি করলে তা নিয়মবহির্ভূত হিসেবে গণ্য হবে।

এ ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যাংক, এমএফএস প্রোভাইডার অথবা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।

এসআর

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ

চীন সফরে গেলেন শিক্ষামন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার

ব্যাটারিচালিত রিকশা কোথায় কতটুকু চলবে, দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার

চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

হাসিনাসহ পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা

প্রতিদিন গড়ে ১০ খুন, নিয়ন্ত্রণহীন সহিংসতা

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত