হোম > জাতীয়

দাম কমলো জেট ফুয়েলের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আবারও বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৫০ টাকা ২১ পয়সা। আগে এ দাম ছিল ১৬৫ টাকা ৮৮ পয়সা। ফলে লিটারপ্রতি দাম কমেছে ১৫ টাকা ৬৭ পয়সা।

রোববার (৭ জুন) নতুন এ দর ঘোষণা করে বিইআরসি।

এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। নতুন ঘোষণায় প্রতি লিটার জ্বালানির মূল্য ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারদর, ডলারের বিনিময় হার এবং সংশ্লিষ্ট পরিবহন ব্যয় বিবেচনায় এনে নতুন এ মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে চলতি মাসের ২৩ মে জেট এ-১ জ্বালানির প্রতি লিটারের মূল্য ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছিল।

বিইআরসির তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারদর ও সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় প্রতি মাসে জেট ফুয়েলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়।

এমএমআর

রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

‘ই-পার্লামেন্ট’ প্রকল্পের নাম বদলে হচ্ছে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’

বড়দিন উদযাপনে দুই কোটি টাকা চেয়েছিল খ্রিষ্টান কল্যাণ ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন তিন কোটি

বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ ৮ দফা দাবি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের

এক মাসে হত্যা, হামলা ও হুমকির শিকার ২৮ সংবাদকর্মী

পুলিশের শীর্ষ পদে সাত কর্মকর্তার রদবদল

এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

টিআইবির গবেষণা নিয়ে জামায়াতের বিবৃতি বিভ্রান্তিমূলক ও সত্যের অপলাপ

শাহজালালে ১৭১ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী

পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণ করবে সরকার