হোম > জাতীয়

আগামী ঈদের পর সুবিধাজনক সময়ে জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন

বার্ষিক সাধারণ সভা

স্টাফ রিপোর্টার

আগামী ঈদের পর সুবিধাজনক সময়ে জাতীয় প্রেস ক্লাবের স্থগিত হওয়া নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ক্লাবের কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়াও নতুন সদস্য পদ প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যা তুলে দেওয়া, ভোট প্রদানের জন্য প্রবেশন পিরিয়ড ১ বছরের পরিবর্তে ৬ মাস করা এবং অগঠনতান্ত্রিকভাবে প্রেস ক্লাব দখল ও ক্লাবের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ইতোমধ্যে সদস্য পদ স্থগিত হওয়া ইলিয়াস খান ও সরদার ফরিদ আহমদকে প্রেস ক্লাব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা।

জাতীয় প্রেস ক্লাবের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া।

সভার শুরুতে কোরআন তেলওয়াত এবং গত ১ বছরের যে সব সদস্য মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও মোনাজাত করা হয়। বার্ষিক সাধারণ সভায় ‘সাধারণ সম্পাদকের’ রিপোর্ট উপস্থাপনা করেন আইয়ুব ভুঁইয়া। এক বছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা। এরপর সভাপতি হাসান হাফিজ সভায় উপস্থিত সদস্যদের ‘সাধারণ সম্পাদক’ ও ‘কোষাধ্যক্ষের’ প্রতিবেদনের উপর বক্তব্য প্রদানের আহ্বান জানান।

সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের উপর ২৮ জন সদস্য আলোচনায় অংশ নেন। তারা হলেন এম এ আজিজ, মোহাম্মদ শহিদুল ইসলাম, খুরশীদ আলম, মুহাম্মদ বাকের হোসাইন, বাছির জামাল, খন্দকার আলমগীর হোসাইন, বাবুল তালুকদার, মীর লুৎফুল কবীর সাদী, ডিএম আমিরুল ইসলাম অমর, কাজিম রেজা, আহমেদ করিম, সৈয়দ আলী আসফার, এম. মোশাররফ হোসাইন, এম এ আজিজ, মন্জুরুল ইসলাম, আবদুল আউয়াল ঠাকুর, নূরুল হাসান খান, মোশাররফ হোসেন ইউসূফ, শাহীন হাসনাত, দেলোয়ার হাসান, মো. মোদাব্বের হোসেন, সাঈদুল হোসেন সাহেদ, মুরসালিন নোমানী, বুলবুল আহমেদ, মো. এমরান হোসেন, শান্তা মারিয়া, নাঈম-উল-করিম, খন্দকার হাসনাত করিম ও শাহীন চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটি সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, মোহাম্মদ মোমিন হোসেন, কাদের গনি চৌধুরী, আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী, এ কে এম মহসীন।

সভাপতি হাসান হাফিজ সদস্যদের পেশকৃত প্রস্তাবসমূহ গুরুত্ব সহকারে বিবেচনা ও বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

হাম উপসর্গে একদিনে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

কোরআনের আলোকে সংবিধান তৈরি করা যেতে পারে, তবে কোরআনকে সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী

‘আগামী ৫০ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসাব্যবস্থার টেকসই উন্নয়ন ঘটাতে হবে’

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

গণতন্ত্রে সমালোচনা শোনার ও অন্যের মত গ্রহণের মানসিকতা থাকতে হবে: আইনমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

এআই’র অপব্যবহার রোধে উদ্যোগ নেবে সরকার

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী