হোম > জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় আটক ৩

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এই হামলার জন্য চাঁদাবাজদের দায়ী করে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

পুলিশ জানিয়েছে, ইসিবি চত্বরের কাছে স্টুডিওর ভবন নিয়ে জমিসংক্রান্ত একটি বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে।

ঘটনার পর ভাঙচুর হওয়া স্টুডিও ঘুরে ঘুরে দেখান সালমান। স্টুডিওর কর্মীরা এ সময় কান্নায় ভেঙে পড়লে তাদের সান্ত্বনা দেন তিনি।

ফেসবুক পেইজে থেকে লাইভে এসে সালমান বলেছেন, ‘এটা আমাদের ব্রাউন ফ্রি স্টুডিওর শেষ ট্রিপ। একটু আগে এখানে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশে শিল্প, সংস্কৃতি ও বিনোদন জগতে এমন নান্দনিক স্টুডিও আর দ্বিতীয়টি ছিল না। আজ সেই জিনিসটা ধ্বংস হয়ে গেল।’

সালমান বলেন, ‘বাংলাদেশে আপনি যদি কোনো কিছু করতে চান এবং কারও তোষামোদ না করেন বা সিকিউরিটির জন্য টাকা না দেন—তাহলে আপনার সঙ্গে এমনটাই হবে। আমি সব সময় বলি, পায়ের নিচের মাটি শক্ত না থাকলে বাংলাদেশে কিছু করা উচিত না।’

‘কী জঘন্যভাবে দেশ চালাচ্ছে এরা’—সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে মিতুর তীব্র ক্ষোভ

ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না

চাঁদাবাজি নয়, জমির মালিকানা বিরোধের বলি সালমানের স্টুডিও

সালমান মুক্তাদির ইস্যুতে জামায়াত আমির—‘এর শেষ হবে একদিন’

রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার

বাজেটের ৩০ শতাংশ জাকাত থেকে আদায় সম্ভব

সরকারের নাম ভাঙিয়ে অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে

ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ

স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী