হোম > জাতীয়

জুলাই সনদে প্রবাসীদের স্বীকৃতি দাবি গণঅধিকার পরিষদের

স্টাফ রিপোর্টার

জুলাই জাতীয় সনদে প্রবাসীদের অবদান, জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে সুনির্দিষ্ট প্রস্তাব সংযোজনের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদের সহযোগী বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। এ দাবিতে সোমবার জাতীয় সংসদে গিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার এটি গ্রহণ করেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ও সম্প্রতি সংঘটিত জুলাই গণ-অভ্যুত্থানে প্রবাসীরা দেশের অভ্যন্তরে চলমান গণতান্ত্রিক পরিবর্তনের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই জাতীয় সনদের খসড়ায় প্রবাসীদের এই ঐতিহাসিক অবদান, তাদের ভোটাধিকার এবং জাতীয় রাজনৈতিক কাঠামোয় প্রতিনিধিত্বের বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব প্রতিফলিত হয়নি। দেশের প্রায় দুই কোটি প্রবাসী কেবল অর্থনীতির চালিকাশক্তিই নন, বরং জাতীয় উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার অপরিহার্য অংশ। দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান গঠনে আমাদের অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করা সময়ের দাবি।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের স্মারকলিপিতে চার দফায় বলা হয়, জুলাই জাতীয় সনদে একটি স্বতন্ত্র অনুচ্ছেদ সংযোজন করে জুলাই গণ-অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা এবং দেশের উন্নয়নে তাদের অবদানকে স্পষ্টভাবে স্বীকৃতি দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিকের ভোটাধিকার কার্যকরভাবে নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। এ ক্ষেত্রে দূতাবাসের মাধ্যমে সশরীরে ভোটদান অথবা একটি নির্ভরযোগ্য অনলাইন ভোটিং ব্যবস্থা চালু করা। সংগঠনটি মনে করে তাদের প্রস্তাবগুলো জাতীয় ঐকমত্য কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করবে।

এ বিষয়ে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের ক্রান্তিকালেও অবদান রাখছেন। এই প্রবাসীদের স্বীকৃতি জুলাই সনদে থাকা উচিত, তাদের সম্মানিত করা উচিত।

স্মারক লিপি প্রদানে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের উপদেষ্টা শাকিল উজ্জামান ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের মানবপাচার প্রতিরোধ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, মো. শাহাব উদ্দীন শিহাব এবং গণ অধিকার পরিষদের নেতা ওয়াসিম উদ্দীন প্রমুখ।

বিএসএফের গুলিতে তিন মাসে ৪ বাংলাদেশি নিহত

ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ

পিএসসির নতুন সদস্য ড. শামীমা সুলতানার শপথ আগামীকাল

প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে স্তন ক্যানসার পুরোপুরি নিরাময় সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

‘বিএনপির কিছু লোক নিজের শত্রু আ.লীগ নেতাকর্মীদের টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছেন’

‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির সাময়িক বরখাস্ত

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

বদলি-পদায়নে লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা দুঃখজনক: গণপূর্তমন্ত্রী

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, সতর্ক থাকার আহ্বান