হোম > জাতীয়

শাপলা গণহত্যা নিয়ে খালেদ সাইফুল্লাহর বক্তব্যে শাপলা স্মৃতি সংসদের নিন্দা

স্টাফ রিপোর্টার

সম্প্রতি একটি পডকাস্টে মাওলানা খালেদ সাইফুল্লাহ শাপলা গণহত্যা বিষয়ে অস্বীকারমূলক বক্তব্য প্রদান করায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে শাপলা স্মৃতি সংসদ।

সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দীন বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বেদনাবিধুর অধ্যায়। নিরস্ত্র আলেম-ওলামা, তৌহিদী জনতা ও সাধারণ মানুষের ওপর পরিচালিত অভিযানে বহু হতাহতের অভিযোগ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, মানবাধিকার সংস্থার প্রতিবেদন এবং দেশি-বিদেশি গণমাধ্যমের অনুসন্ধানী তথ্য প্রকাশিত হয়েছে। বহু পরিবার আজও স্বজন হারানোর বেদনা বহন করছে এবং ন্যায়বিচারের প্রত্যাশায় রয়েছে।

তিনি বলেন, এমন একটি রক্তাক্ত ঘটনাকে অস্বীকার করা বা এর গুরুত্ব খাটো করে দেখানো শুধু শহীদদের স্মৃতির প্রতিই অবমাননা নয়; বরং আহত ও স্বজনহারা পরিবারগুলোর দীর্ঘদিনের বেদনাকেও অস্বীকার করার শামিল। যে ঘটনার বিচার ও সত্য উদ্ঘাটনের দাবি এখনও অব্যাহত, তাকে অস্বীকার করার যেকোনো প্রচেষ্টা ইতিহাস বিকৃতির অপচেষ্টা হিসেবে বিবেচিত হবে।

বিবৃতিতে বলা হয়, একজন বয়োজ্যেষ্ঠ ও শ্রদ্ধেয় আলেমের মুখ থেকে এমন বক্তব্য জাতিকে বিস্মিত ও মর্মাহত করেছে। ব্যক্তি হিসেবে তার প্রতি সম্মান অটুট থাকলেও ইতিহাস, শহীদদের রক্ত ও ন্যায়বিচারের প্রশ্নে কোনো ব্যক্তি সমালোচনার ঊর্ধ্বে নন। শাপলা গণহত্যার সত্যকে আড়াল, অস্বীকার কিংবা বিকৃত করার যেকোনো প্রচেষ্টা ইতিহাসের আদালতে ব্যর্থ হতে বাধ্য।

শাপলা স্মৃতি সংসদ শহীদদের স্মৃতি সংরক্ষণ, আহতদের ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং শাপলা গণহত্যার প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরার সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেয় এবং সকল বিবেকবান নাগরিক, গবেষক, আলেম-উলামা, মানবাধিকারকর্মী ও গণমাধ্যমকর্মীদের সত্যের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানায়।

এএস

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

হাসিনা ডিসেম্বরে ফিরতে পারবেন, কী ভাবছে ভারত

মানুষের কল্যাণে নীরবে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্ত প্রতিবেদনে মিলল চাঞ্চল্যকর তথ্য

হাসিনাকে অন্য দেশে পাঠাতে চেয়েছিল ভারত

সড়কে প্রাণহানি কমাতে সমন্বিত ‘সেইফ সিস্টেম এপ্রোচ’ বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের

দেশের পথে প্রধানমন্ত্রী

সৌদি প্রবাসীর পাঠানো ১৭ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও

ফ্যাসিস্টদের নৈরাজ্য দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ: অধিকার

কুষ্টিয়া জেলা আ.লীগের দায় স্বীকার, দায়মুক্তি দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ