হোম > জাতীয়

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। অথচ বিদেশে পলাতক একজন রাজনীতিবিদের জন্য দেশে সন্ত্রাস ও সহিংসতা চালানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের কারণে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্প-কারখানা ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাধার সম্মুখীন হচ্ছে।

রোববার বঙ্গভবনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

এ সময় ডিজাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুদ, অর্থ সম্পাদক কাজী মো. আফিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিন বাবলুসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীসহ দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ডিফেন্স জার্নালিস্টদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সৃষ্ট সমস্যার রাজনৈতিক সমাধান করতে হবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সমস্যা, রোহিঙ্গা ইস্যু এবং বঙ্গোপসাগরের নীল অর্থনীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এই আদর্শ পাহাড়ি ও সমতলের সব জনগোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অক্ষুণ্ন রেখে জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ করতে পেরেছে। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ অত্যন্ত বাস্তববাদী বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির

ফিলিস্তিনের আজাদি আন্দোলনে আগামীতে ঢাকা থেকেই নেতৃত্ব দেওয়া হবে: সাদিক কায়েম

ইসলামাবাদে দেওয়া স্পিকারের বক্তব্যে নতুন করে আলোচনায় ঢাকা-দিল্লি সম্পর্ক

প্যারালিগ্যাল সেবায় সহজ হবে ন্যায়বিচার: আইনমন্ত্রী

তামাকমুক্ত তারুণ্য গড়তে উদ্ভাবন ও খেলাধুলায় সম্পৃক্ততার তাগিদ মাহ্দী আমিনের

সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

আকাশপথ নয়, স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার পথ খুঁজছেন হাসিনা

দেশবিরোধী কোনো চুক্তি হবে না: বেবিচক চেয়ারম্যান

ছয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার