হোম > জাতীয়

মধ্যপ্রাচ্য রুটে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল, রোববার ২৩টি

স্টাফ রিপোর্টার

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। গত ১৬ দিনে সর্বমোট ৫০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে রোববার বাতিল হয়েছে ২৩ টি ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, পরিস্থিতির কারণে গত ১৬ দিনে ৫০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট। এ ছাড়া ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি ,৮মার্চ ২৮টি, ৯মার্চ ৩৩টি, ১০মার্চ ৩২টি, ১১মার্চ ২৭টি , ১২ মার্চ ২৮টি , ১৩মার্চ ২৫টি , ১৪মার্চ ২৬টি এবং ১৫মার্চ ২৩টি ফ্লাইট।

গতকাল ১৫মার্চ রোববার ২৬টি বাতিলকৃত ফ্লাইটের মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস (ইউএই ) ২টি, জাজিরা (কুয়েত): ৪টি, ফ্লাইদুবাই (ইউএই): ৪টি এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের ২টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি।

রোববার স্বল্প পরিসরে পরিচালিত ফ্লাইটসমূহ:

তবে শাহজালাল থেকে গতকাল রোববার স্বল্প পরিসরে ৪৯ টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এরমধ্যে রয়েছে মাসকটগামি ২১টি ফ্লাইট, কুয়েত ২১টি, ইউএই ২২টি টি ফ্লাইট।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের