হোম > জাতীয়

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট

আমার দেশ অনলাইন

আজারবাইজানের বাকুতে সিকা-এর শীর্ষ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত ‘কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া’ (সিকা)-এর সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্টের বক্তব্য দেওয়ার সময় সম্মেলন কক্ষ থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশের প্রতিনিধি দল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট বক্তব্য শুরু করার পরপরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল প্রতিবাদ জানিয়ে হল রুম ছেড়ে বের হয়ে যায়।

বাকু থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসরাইলের প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে বাংলাদেশের সঙ্গে আরও কয়েকটি দেশের প্রতিনিধি দলও এই ওয়াকআউটে অংশ নেয়।

এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও আস্থা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের নিয়ে আজারবাইজানের রাজধানীতে সিকার সপ্তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানুষেরা রাষ্ট্রেরই অংশ: সমাজকল্যাণমন্ত্রী

বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট রোববার পর্যন্ত স্থগিত

দুর্গাপূজায় বিআরটিসির বিশেষ বাস, শুক্রবার থেকে টিকিট বিক্রি

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে: জহির উদ্দিন

হামলা হচ্ছে সৌদি আরবে, যে ৫ কারণে বিপদে বাংলাদেশ

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত

সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

ছাত্রলীগ হতে চাইলে আপনাদেরও প্রতিহত করব: সাবেক শিবির সভাপতি