হোম > জাতীয়

রাশেদ খানের আচরণ সংবাদপত্রের স্বাধীনতায় সরাসরি আঘাত: মাওলানা মুহিউদ্দীন রব্বানী

স্টাফ রিপোর্টার

আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলা ও গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদগারের তীব্র নিন্দা জানিয়ে একে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রব্বানী। শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন রব্বানী বলেন, সংবাদমাধ্যমের মূল কাজই হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সংবাদ পরিবেশন করতে গিয়ে তা যেকোনো পক্ষের অনুকূলে যেতে পারে বা বিরুদ্ধেও যেতে পারে। এতে ক্ষুব্ধ হয়ে আক্রোশ মেটানোর জন্য কোনো পত্রিকাকে হেয়প্রতিপন্ন করা কিংবা উগ্র আচরণ করা কোনো দায়িত্বশীল ব্যক্তির পক্ষে সমীচীন নয়, জনগণ এমন আচরণ কখনো আশা করে না।

তিনি আরো উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে লাইভে এসে পত্রিকা ছিঁড়ে ফেলার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণ সরকারের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। সংবাদ বা সম্পাদকীয় অবস্থান নিয়ে আপত্তি থাকলে আইনি প্রতিকার বা প্রতিবাদ জানানোর গণতান্ত্রিক পথ খোলা রয়েছে। কিন্তু পত্রিকা ছিঁড়ে ফেলে প্রকাশ্যে আক্রোশ প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

মাওলানা মুহিউদ্দীন রব্বানী আশা প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি নিজ আচরণের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন এবং গণমাধ্যমকে আশ্বস্ত করবেন যে তারা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। একই সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগে মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার

বেতন বাড়ানোর দাবিতে মিরপুরে শ্রমিকদের ৬ ঘণ্টা সড়ক অবরোধ

আমার দেশ-এর বিরুদ্ধে রাশেদ খানের আচরণ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ: জুলাই ঐক্য

বিএসএফের গুলিতে তিন মাসে ৪ বাংলাদেশি নিহত

ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ

পিএসসির নতুন সদস্য ড. শামীমা সুলতানার শপথ আগামীকাল

প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে স্তন ক্যানসার পুরোপুরি নিরাময় সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

‘বিএনপির কিছু লোক নিজের শত্রু আ.লীগ নেতাকর্মীদের টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছেন’

‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির সাময়িক বরখাস্ত