পাঁচ ধাপে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ-সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে স্বাক্ষর করেছেন নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন।
প্রকাশিত সারসংক্ষেপ অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়নে, দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির তথ্যানুযায়ী, সব মিলিয়ে পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলা-সংক্রান্ত বিন্যাসে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১ম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের বিবরণী
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২য় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের বিবরণী
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের বিবরণী
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের বিবরণী
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের বিবরণী