হোম > জাতীয়

গণভোটের সময় নিয়ে যে সুপারিশ দিল ঐকমত্য কমিশন

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত পূর্ণাঙ্গ সুপারিশ হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এ সুপারিশ জমা দেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন- কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে গণভোট সময় নিয়ে এক প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারির পর জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যেকোনো সময় গণভোট করার সুপারিশ করেছে কমিশন। গণভোটের সময় নিয়ে ঐকমত্য কমিশন সরকারকে সুনির্দিষ্ট কোনো সময় সীমার প্রস্তাব দেয়নি।

জুলাই সনদ বাস্তবায়নে কমিশন দুইটি বিকল্প প্রস্তাব দিয়েছে জানিয়ে আলী রীয়াজ বলেন, দুইটি প্রস্তাবের অধিকাংশ বিষয় একই। দুই সুপারিশে জুলাই জাতীয় সনদে সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে প্রথমে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ নামে একটি আদেশ জারি; এরপর সংস্কার প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি নেওয়ার জন্য গণভোট নেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম ২৭০ দিন (৯ মাস) সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। গণভোটে পাস হওয়া প্রস্তাবগুলো এ সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। ঐকমত্য কমিশন এ সুপারিশ দিয়েছে বলেও জানান তিনি।

দুই প্রস্তাবের পার্থক্য নিয়ে এক প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, সরকার চাইলে সংস্কার প্রস্তাবগুলো বিল আকারে গণভোটে দিতে পারে অথবা জুলাই সনদ আকারে দিতে পারে। যে সময় আছে তাতে বিল আকারে দেওয়া সম্ভব।

আলী রীয়াজ বলেন, দুইটি প্রস্তাবের অধিকাংশ বিষয় একই। দুই সুপারিশে জুলাই জাতীয় সনদে সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে প্রথমে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ নামে একটি আদেশ জারি; এরপর সংস্কার প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি নেওয়ার জন্য গণভোট নেওয়ার কথা বলা হয়েছে।

গণভোট সময় নিয়ে এক প্রশ্নের জবাবে আলী রীয়াজ জানান, গণভোটের সময় নিয়ে ঐকমত্য কমিশন সরকারকে সুনির্দিষ্ট কোনো সময় সীমার প্রস্তাব দেয়নি। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারির পর জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যেকোনো সময় গণভোট করার সুপারিশ করেছে কমিশন।

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে বায়তুল মোকাররমে আলোচনা সভা অনুষ্ঠিত

সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হলো

ঈদযাত্রায় স্বস্তি দিতে তিন জাহাজ উদ্বোধন

ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে

মাতুয়াইলের ল্যান্ডফিলকে দৃষ্টিনন্দন ইকো পার্ক করার ঘোষণা

দেশের রিজার্ভ কত বিলিয়ন ডলার, জানালো কেন্দ্রীয় ব্যাংক

পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: প্রধানমন্ত্রী

পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি

জবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন