হোম > জাতীয়

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি

আমার দেশ অনলাইন

ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ২১ জানুয়ারি। সোমবার দুপুর সোয়া ১টার দিকে নির্বাচন কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন।

প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল নির্বাচন হবে, চতুর্থ ধাপের ভোটের তারিখ ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে নির্বাচন হবে।

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।

এর আগে বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে অন্য চারজন নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গঙ্গাচুক্তি না হলে ভারতও পড়বে বিপুল ক্ষতির মুখে

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

সাবেক এসবি-প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

আতঙ্কের জনপদে উন্নয়নের ছোঁয়া, বাড়ছে নিরাপত্তা ও যোগাযোগ

রাজধানীতে পুলিশের গাড়ি ও যাত্রীবাহী বাসে আগুন

প্রাথমিকে শিক্ষা সমাপ্তির হার বেড়ে ৯০ শতাংশ

অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরো গভীর হবে: স্পিকার হাফিজ উদ্দিন

শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে: ধর্মমন্ত্রী

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুনের পর এবার মগবাজারে ককটেল বিস্ফোরণ

আবারো হাতিরঝিলে ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি