হোম > জাতীয়

মঙ্গলবার যুব দিবস, সারাদেশে যেসব আয়োজন

বিশেষ প্রতিনিধি

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে এ বছরের প্রতিপাদ্য “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”, Youth Advancing Multilateral Cooperation, Through Technology and Partnerships নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদ্‌যাপন করা হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থান উত্তর তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্তকরণে যুব উন্নয়ন অধিদপ্তর কার্যক্রম অব্যাহত আছে। যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার।

জুলাই গণঅভ্যুত্থানের ন্যায় বৈষম্য ও অন্যায়ের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী যুব সমাজকে যুব উন্নয়ন অধিদপ্তর আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানব সম্পদে পরিণত করার মহান ব্রত নিয়ে বছরে প্রায় ২ লক্ষ যুব কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এ বছরেও যুব কার্যক্রমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ জাতীয় যুব দিবসে যুব পুরস্কার প্রদান করা হচ্ছে।

যুব উন্নয়ন অধিদপ্তর ১৮ হতে ৩৫ বছরের যুবদের বিগত এক বছরে ২ লক্ষ ৭১ হাজার ৭১৯ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ৪৯৮৫ জন যুব-কে (২৫৩৪ জন যুব ও ২৪৫১ জন যুবনারী) ৪৭ কোটি ২৬ লক্ষ ১৪ হাজার টাকা যুব ঋণ প্রদান করা হবে।

সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ট্র্যাফিক পুলিশের সহযোগী হিসেবে কাজ করার জন্য ১০৭৬ জন যুবককে ট্র্যাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ঢাকাসহ বিভাগ, জেলা ও উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারুণ্যের উৎসব পালন করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তর যুব শক্তিকে সম্পদে পরিণত করতে দেশের ৬৪টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ , পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, মোবাইল ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন চলমান রয়েছে। শিক্ষা, প্রশিক্ষণহীন, কর্মহীন ৯ লক্ষ বেকার যুবককে EARN প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে দিনের শুরুতে সকাল ৭.৩০ টায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠন, আত্মকর্মী, প্রশিক্ষণার্থী, যুব উদ্যোক্তাদের সমন্বয়ে বর্ণাঢ্য যুব র‌্যালি অনুষ্ঠিত হবে। যুব র‌্যালিটি জাতীয় যাদুঘরের সামনে হতে শুরু হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সমাপ্ত হবে।

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১০.০০ টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে বিগত এক বছর যুব কার্যক্রমে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠত্বের ভিত্তিতে জাতীয় যুব পুরস্কারে ভূষিত করা হবে।

পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র প্রদান করা হবে। পুরস্কারের মধ্যে জাতীয় পর্যায়ে ১ম, ২য় ও ৩য় বিভাগীয় পর্যায়ে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ট্রান্স জেন্ডার, বিশেষ চাহিদা সম্পন্ন যুবদের নির্বাচন করা হবে।

সারাদেশের সকল জেলা ও উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষ্যে শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ, পরিচ্ছন্নকরণ অভিযান, রক্তদান কর্মসূচি, ইত্যাদি বাস্তবায়ন করা হবে।

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের কার্যক্রম উপলক্ষ্যে স্মরণিকা, বার্ষিক প্রতিবেদন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্তদের সাফল্য সম্বলিত পুস্তিকা, ব্রশিউর, পোস্টার, প্রকাশিত হবে।

ঈদুল আজহায় টানা ৭ দিন সরকারি ছুটি ঘোষণা

জনতার সংসদের ডাক গণবিপ্লবী উদ্যোগের

সংস্কৃতি মানে গভীর আর ব্যাপকভাবে বাঁচা: ড. মাহবুব উল্লাহ

সংরক্ষিত নারী আসনের এমপিদের ১০ ঋণগ্রহীতার ৮ জনই বিএনপির

২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে দোকান মালিক সমিতির নতুন সিদ্ধান্ত

শেরেবাংলা নগরে ১২তলা অফিস ভবন নির্মাণসহ ১০ প্রস্তাব অনুমোদন

এপ্রিলে বিজিবির অভিযানে ১৮৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী