হোম > জাতীয়

সরকারের নাম ভাঙিয়ে অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ‘সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন নিজস্ব গতিতে চলবে।’

রোববার সকালে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফেরেন তিনি। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্রিফিংয়ে মিরপুরের রাড্ডা ক্লিনিক এবং গত রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সম্ভাবনাকে বিশ্বের মঞ্চে তুলে ধরেছেন । এ সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে। ঐতিহাসিক ভাষণে কৃষি, প্রযুক্তি, নারী ও তরুণসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার

বাজেটের ৩০ শতাংশ জাকাত থেকে আদায় সম্ভব

ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ

স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

মেজর জাহিদের স্ত্রীকে আয়নাঘরে নিপীড়নের বিভীষিকা

জাতিসংঘ সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

দিল্লিতে বাংলাদেশের ‘ইলিশ ফেস্ট’ অনুষ্ঠিত

রাড্ডা এমসিএইচ ভাঙচুরে পুলিশের অবহেলা ছিল কি না তদন্ত হচ্ছে: ডিএমপি কমিশনার