হোম > জাতীয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

হামের প্রকোপ কমছেই না। এখনো প্রতিদিনই মারা যাচ্ছে শিশু। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৯৪ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০০ জন এবং হামের উপসর্গে ৯০৬ জন।

একসময় হাম নির্মূলের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। অথচ এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখোমুখি। গত মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম-সংশ্লিষ্ট সন্দেহভাজন ও নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬ জনে-এ। একই সময়ে শনাক্ত হয়েছে ১ লাখ ৬৭ হাজারের বেশি সন্দেহভাজন রোগী। এর মধ্যে পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে ১৯ হাজার ৮৩৫ জনের হাম।

এমএমআর

সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলায় অগ্রগতি: স্বরাষ্ট্রমন্ত্রী

দাড়িওয়ালা ছাত্রদের ক্রসফায়ারে দিয়ে জঙ্গি আখ্যা দেওয়া হতো, সংসদে শেখ মুজিবুর

শাহজালালে ৭ যাত্রীর ব্যাগে পাওয়া গেল ৩৮ লিটার বিদেশি মদ

গণমাধ্যম আছে বলেই আজ আমরা এখানে: তথ্যমন্ত্রী

ইরানের পাশে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করলেন রাষ্ট্রপতি

র‍্যাবের সংস্কার নয়, সরাসরি বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া: জামায়াত এমপি

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে কবে যাবে নিশ্চিত নয়: মন্ত্রী

এমপির মোবাইলে এসএমএস এলো—‘২৫ হাজার টাকা পাঠান’, যা বললেন চিফ হুইপ

বর্জ্য ব্যবস্থাপনায় আগ্রহী ব্রিটিশ বিনিয়োগকারীরা

পশ্চিম তীরে ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের