হোম > জাতীয়

পুশ ইনের ব্যাপারে গ্রাউন্ডে সতর্ক রয়েছে বিজিবি: মহাপরিচালক

ওয়াসিম সিদ্দিকী (শ্যামনগর, সাতক্ষীরা থেকে)

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সুন্দরবনের সাতক্ষীরার শ্যামনগরের রায়মঙ্গল নদীর সাথে বোয়েসিং চ্যানেল দিয়ে চোরাচালানের বেশ বড় একটা চক্র সক্রিয় ছিল। এটা প্রতিরোধ করার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করি; পরিকল্পনা অনুযায়ী তৃতীয় ভাসমান বিওপি এখানে স্থাপন করা হলো। সেটা (ভাসমান পল্টুন) আমাদের দেশেই তৈরি, এটা নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে তৈরি করেছে। এটা আমরা এখানে স্থাপন করে কার্যক্রম শুরু করেছি। আমরা এর মাধ্যমে এ এলাকায় চোরাচালান, অপরাধ আরও সুন্দরভাবে প্রতিহত করার আশা রাখি।

শনিবার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রায়মঙ্গল নদী ও বয়েসিং খালের সংযোগস্থলে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে "বোয়েসিং ভাসমান বিওপি' এর উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

ভারতের 'পুশইন' এর ব্যাপারে তিনি বলেন, এ ব্যাপারে গ্রাউন্ডে সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আমাদের দেশের জন্য জাতির জন্য ক্ষতিকর হবে এমন কোনকিছুই যাতে না হয় সেজন্য আমরা নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছি।

তিনি জানান, মূলত সিলেটের বিয়ানীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, কুড়িগ্রাম জেলার রৌমারীর প্রত্যন্ত চর এলাকা আর পার্বত্য চট্টগ্রামের যেদিকে জনবসতি নাই; সেদিকে পুশ ইন হচ্ছে। এটা প্রতিরোধ করার চেষ্টা করছি।

তিস্তার পানি বিপৎসীমার নিচে, বন্যা পরিস্থিতির উন্নতি

বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

চলতি মাসেই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

বাজেট পাশে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াত এমপি

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

গুজব-অপপ্রচারকারীদের সাইবার আইনে অন্তর্ভুক্তি হচ্ছে

নির্ভীক সাংবাদিকতা ও কূটনীতির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আখতার-উল-আলম

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির টাকা বিতরণ শুরু

কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে বাহাস

মাধ্যমিকের পরীক্ষার সূচি পরিবর্তন, মাউশির নতুন নির্দেশনা