হোম > জাতীয়

সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দিলেন স্পিকার

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদে এ-সংক্রান্ত ঘোষণা দেন স্পিকার। তিনি বলেন, সভাপতিমণ্ডলীর তালিকায় যাদের নাম রাখা হয়েছে, স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে তাদের মধ্যে তালিকায় শীর্ষে থাকা সদস্য স্পিকারের আসন গ্রহণ করবেন।

সংসদে ঘোষিত তালিকায় রয়েছেন ঢাকা-৮ আসনের সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-২ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-১ আসনের ড. আব্দুল মইন খান, কুমিল্লা-৬ আসনের মোহাম্মদ মনিরুল হক চৌধুরী এবং রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম।

ঘোষণায় বলা হয়, ‘স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন।’

জাতীয় সংসদের কার্যপ্রণালির অংশ হিসেবে প্রতিটি অধিবেশনেই সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হয়। স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে সংসদের কার্যক্রম সচল রাখতে এই সদস্যরা পর্যায়ক্রমে অধিবেশন পরিচালনা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের কার্যসূচিতে স্পিকার নির্বাচন, ডেপুটি স্পিকার নির্বাচন এবং শপথের পর সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়নের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।

গুমের বিচার নিশ্চিত করতে শক্তিশালী আইন ও স্বাধীন তদন্তের দাবি

গুমের তদন্ত পুলিশের হাতে থাকা যৌক্তিক নয়

বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

সংসদ অভিমুখে পদযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান

খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

কেরানীগঞ্জে যাচ্ছে ফুলবাড়িয়া টার্মিনাল

ঢাকার যানজট কমাতে চার মাসের অ্যাকশন প্ল্যান

মালয়েশিয়ায় প্রবাসীদের ফেসবুক ব্যবহারে সতর্কতা

বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী