হোম > জাতীয়

সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বিষয়ে এনটিআরসিএর নতুন নির্দেশনা

স্টাফ রিপোর্টার

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ নিয়োগে সুপারিশপ্রাপ্তদের ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে যথারীতি যোগদান করা শিক্ষকদের এমপিওভুক্তির কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।

বুধবার এনটিআরসিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনটিআরসিএ কর্তৃক এমপিওভুক্ত ১৮ হাজার ৮৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে শিক্ষক হিসাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর মধ্যে প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র দেয়া এবং যথারীতি যোগদানকৃত শিক্ষকদের এমপিওভুক্তির কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সবিনয় অনুরোধ করা হলো।

এর আগে গত ২৫ আগস্ট সুপারিশকৃত ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীর নিয়োগের সব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয়েছিলো।

এনটিআরসিএ বলছে, প্রার্থীদের নিয়োগ সুপারিশপত্রে উল্লিখিত সময়ের মধ্যে নিয়োগপত্র দেয়া, যোগদানপত্র গ্রহণ এবং এমপিওভুক্ত কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি। কারণ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ও পরবর্তী নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি জারির কার্যক্রম এই ষষ্ঠ নিয়োগে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ সম্পন্নের ওপর নির্ভরশীল। তাই সুপারিশপ্রাপ্তদের যোগদান কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছিলো।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী