হোম > জাতীয়

সাবেক এসএসএফ ডিজি মজিবুরের বিরুদ্ধে দুদকের দুই মামলা, আসামি হচ্ছেন স্ত্রীও

আমার দেশ অনলাইন

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মো. মজিবুর রহমানের। ছবি: সংগৃহীত।

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মো. মজিবুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে দুটি পৃথক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একটি মামলায় একমাত্র আসামি থাকবেন মজিবুর রহমান। অপর মামলায় তার সঙ্গে আসামি করা হবে স্ত্রী তাসরীন মুজিবকে।

বৃহস্পতিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের অনুসন্ধানে মজিবুর রহমানের নামে ২ কোটি ৭১ লাখ ৬ হাজার ২৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। একইভাবে তার স্ত্রী তাসরীন মুজিবের নামে ৭ কোটি ৫২ লাখ ৯ হাজার ১৯৩ টাকার সম্পদ পাওয়া গেছে, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছে সংস্থাটি।

দুদকের ভাষ্য অনুযায়ী, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার সময় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, ঘুস ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করে মজিবুর রহমান নিজের এবং পরিবারের সদস্যদের নামে এসব সম্পদ গড়েছেন। অনুসন্ধানে এ-সংক্রান্ত তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে দুদক।

সংস্থাটি আরো বলেছে, অসাধু উপায়ে সম্পদের মালিকানা অর্জনের পর সেগুলো নিজের দখলে রেখেছেন মজিবুর রহমান। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।

অন্য মামলায় মজিবুর রহমানের স্ত্রী তাসরীন মুজিবকেও আসামি করা হবে। দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, স্বামীর সহযোগিতায় অসাধু উপায়ে ৭ কোটি ৫২ লাখ ৯ হাজার ১৯৩ টাকার সম্পদের মালিকানা অর্জন করে তা ভোগদখলে রেখেছেন তাসরীন মুজিব।

এ অভিযোগে মজিবুর রহমান ও তাসরীন মুজিব—দুজনের বিরুদ্ধেই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১), দণ্ডবিধির ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করার অনুমোদন দিয়েছে দুদক।

এমএমআর

ধানমন্ডির দুই মাঠে হবে বহুমুখী ক্রীড়া অবকাঠামো

সংবাদপত্রের স্বাধীনতা মানে-যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

গুলশান-বনানীসহ লেকের দূষণ রোধে প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

দেশজুড়ে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

মানবপাচার প্রতিরোধে আইন আরো কার্যকর করার তাগিদ আইনমন্ত্রীর

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ জনের মৃত্যু

২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আসিফ মাহমুদ ও স্ত্রীর সম্পদের তথ্য চাইল দুদক

অডিও ক্লিপ ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার