হোম > জাতীয়

ইন্ডিয়ান হাইকমিশন অভিমুখে জুলাই ঐক্যের যাত্রা

আতিকুর রহমান নগরী

ইন্ডিয়ান হাইকমিশন অভিমুখে যাত্রা শুরু করেছে জুলাই ঐক্য। বুধবার দুপুর তিনটার দিকে রামপুরা ব্রিজ থেকে তারা যাত্রা শুরু করে।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, ফ্যাসিস্ট হাসিনাসহ সব খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া ও ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়ালীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালন করবে চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা, জুলাই ঐক্য।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানের পরবর্তী সময় থেকে ভারতের প্রক্সিরা নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানে বাংলাদেশে গণহত্যা চালানো সব খুনিদের আশ্রয় দিয়েছে ভারত। সর্বশেষ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা জুলাইয়ের অস্তিত্ব শরিফ ওসমান হাদিকে গুলি করার পর আনন্দ উল্লাস করে ভারতীয়রা। বাংলাদেশ ২.০ তে কোনো আধিপত্যবাদকে আমরা মেনে নেবো না।

রাশেদ খানের আচরণ সংবাদপত্রের স্বাধীনতায় সরাসরি আঘাত: মাওলানা মুহিউদ্দীন রব্বানী

বেতন বাড়ানোর দাবিতে মিরপুরে শ্রমিকদের ৬ ঘণ্টা সড়ক অবরোধ

আমার দেশ-এর বিরুদ্ধে রাশেদ খানের আচরণ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ: জুলাই ঐক্য

বিএসএফের গুলিতে তিন মাসে ৪ বাংলাদেশি নিহত

ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ

পিএসসির নতুন সদস্য ড. শামীমা সুলতানার শপথ আগামীকাল

প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে স্তন ক্যানসার পুরোপুরি নিরাময় সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

‘বিএনপির কিছু লোক নিজের শত্রু আ.লীগ নেতাকর্মীদের টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছেন’

‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির সাময়িক বরখাস্ত