হোম > জাতীয়

ইগো দেখানোর কিছু নেই, সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

আমার দেশ অনলাইন

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর রাজনীতিক শিশির মনির

গ্যাস ও বিদ্যুৎ সংকটকে শুধু সরকারের বা কোনো রাজনৈতিক দলের সমস্যা হিসেবে না দেখে জাতীয় সংকট হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর রাজনীতিক শিশির মনির।

রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘গ্যাস-বিদ্যুৎ সংকট আছে। এটা সত্য। এটি দেশের সংকট। শুধু সরকার, দল বা গোষ্ঠীর সংকট নয়।’

সমস্যা সমাধানে সব পক্ষকে নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে শিশির মনির বলেন, ‘এই সংকট নানা কারণে হতে পারে। সবাইকে নিয়ে বসুন। সবাই সমাধান চায়। ইগো দেখানোর কিছু নেই।’

শিশির মনিরের এই বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস-বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানে বিরোধী দলগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে সংকট সমাধান করা সম্ভব—এমন কোনো পরিকল্পনা বিরোধী দলের কাছে থাকলে তা সরকারকে দিতে পারে; কার্যকর হলে সরকার সেটি গ্রহণ করবে। আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন শুরুর কথাও উল্লেখ করে প্রধানমন্ত্রী বিরোধী দলকে সংসদে তাদের পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানান।

এর আগে শনিবার ঢাকা-১৭ আসনে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন এলাকায় গ্যাস ও বিদ্যুতের সংকটে মানুষের দুর্ভোগের কথা স্বীকার করেন এবং এ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, একটি ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনার পর গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়েছিল এবং কারিগরি ত্রুটি মেরামত করা হয়েছে। তার আশা, কয়েক দিনের মধ্যে গ্যাসের সংকট অনেকাংশে কমে আসবে।

এমন পরিস্থিতিতে শিশির মনিরের বক্তব্যে সংকট মোকাবিলায় রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তার বক্তব্যের মূল সুর হলো—পাল্টাপাল্টি অভিযোগের বদলে সরকার, বিরোধী দলসহ সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে বসে জনগণের ভোগান্তি কমানোর কার্যকর সমাধান খুঁজতে হবে।

গ্যাস-বিদ্যুতের ভোগান্তি আরো দুই বছর পোহাতে হবে

যমুনার চরে চালুর অপেক্ষায় ১১০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই

যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ও কর্নেল অলির মনোনয়নপত্র বৈধ

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে ফিরতে পারবে তিন লাখ রোহিঙ্গা