হোম > জাতীয়

প্রথমবারের মতো ইসলামি বইমেলায় স্থান পেল ‘শাপলা কর্নার’

ওয়ালিউল্লাহ সিরাজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা। এবারের মেলায় একটি বিশেষ সংযোজন হিসেবে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে স্মরণ করে প্রথমবারের মতো স্থান পেয়েছে ‘শাপলা কর্নার’ শীর্ষক স্টল।

রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আয়োজিত এই বইমেলা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে (ছুটির দিনে সকাল ১০টা থেকে শুরু হবে)। মাসব্যাপী এই মেলায় মোট ১৪৪টি স্টলে শতাধিক দেশি ও বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন জানান, ‘শাপলা কর্নার’-এর মূল উদ্দেশ্য হলো ২০১৩ সালের সেই ঐতিহাসিক ঘটনাকে ছবি, তথ্য ও স্মৃতির মাধ্যমে সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। একই সঙ্গে রাসুলপ্রেমের যে চেতনা থেকে মানুষ সেদিন রাজপথে দাঁড়িয়েছিল, তাকে একটি ঐতিহাসিক স্মৃতি হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াও এই উদ্যোগের লক্ষ্য।

সংগঠনটির চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, ‘বইমেলার মতো জ্ঞান ও সংস্কৃতিচর্চার একটি পরিসরে এই কর্নার করার মাধ্যমে আমরা মনে করি, ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়—ছবি, স্মৃতি ও প্রজন্মের কথোপকথনের মধ্য দিয়েও সংরক্ষিত হতে পারে। শাপলা কর্নার সেই স্মৃতি ও চেতনাকে ধরে রাখার একটি ছোট প্রয়াস।’

মেলায় ঘুরতে আসা পাঠক ও দর্শনার্থীরা প্রথমবারের মতো এমন একটি কর্নার যুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, সাধারণ মানুষ এখান থেকে ইতিহাসের সঠিক তথ্য জানতে পারবেন।

তরুণ লেখক ও অ্যাক্টিভিস্ট মাওলানা ত্বহা মাহমুদ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি স্রেফ একটি স্টল নয়, এটি মূলত এক যুগের কৃত্রিম বয়ান ভেঙে দেওয়ার একটি বুদ্ধিবৃত্তিক আন্দোলন। তিনি অমর একুশে বইমেলার মতো সর্বজনীন জাতীয় মঞ্চেও এ ধরনের স্মারক স্টলের উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেন।

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবারের মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থ এবং ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাচ্ছে। দেশের ঐতিহ্যবাহী প্রকাশনাগুলোর পাশাপাশি মিসর, লেবানন, পাকিস্তান ও ভারত থেকে সাতটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে।

সচিবালয়ে লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

গার্মেন্টস শিল্পে শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহ্দী আমিন

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

‘মেধাবীদের শুধু বিদেশে পাড়ি দিলে চলবে না, মেধা দিয়ে দেশ গড়তে হবে’

রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর

জুলাই শহীদদের হত্যার বিচার ও আহতদের চিকিৎসার দাবিতে বিক্ষোভ

ব্রিকস সম্মেলনের শেষ দিনে ভারতের ব্রিফিংয়ে এলো বাংলাদেশ প্রসঙ্গ

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি

সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম

চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার