হোম > জাতীয়

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেবে সরকার

সংসদে আইনমন্ত্রী

সংসদ রিপোর্টার

জাতীয় সংসদ অধিবেশনে আইনমন্ত্রী। ছবি: সংগৃহীত

সাভারে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পথসভায় হামলার ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, ঘটনার সঙ্গে যদি কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব, স্বচ্ছতার সঙ্গে ততটা কঠোর পদক্ষেপ নেবে সরকার।

জুলাই পদযাত্রা উপলক্ষে গতকাল সোমবার রাতে সাভারে পথসভা করে। সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়। ঘটনার সময় বিদ্যুৎ না থাকার অভিযোগসহ হামলাকারীদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপের বিষয়ে সংসদে জানতে চাওয়া হলে আইনমন্ত্রী এ ঘোষণা দেন।

মঙ্গলবার পয়েন্ট অব অর্ডারে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, এ দেশে সরকারি দলের সমাবেশ করার যেমন অধিকার রয়েছে, একইভাবে বিরোধী দলেরও অধিকার আছে। সে অধিকারের জায়গা থেকে জুলাই মাসকে কেন্দ্র করে সারা দেশে পদযাত্রার কর্মসূচি দিয়েছি।

তিনি বলেন, গতকাল (সোমবার) উদ্বোধনী সেশন ছিল, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ আমরা সাভারের সমাবেশে উপস্থিত হয়েছিলাম। আমরা স্টেজে ওঠার আগে আগে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়। বিদ্যুৎ আর থাকে না। বিদ্যুতের জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও, কোনোভাবেই করতে পারি নেই। বক্তব্য চলাকালে শ্রোতাদের মাঝখানে বিস্ফোরণ ঘটানো হয়। ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে অনেকেই হতাহত হয়, রক্তাক্ত হন, রক্ত ছড়িয়ে পড়ে। তারপরে ধোঁয়া উঠে যায়, এতে শ্রোতারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। সমাবেশ সংক্ষিপ্ত করে আমরা থানায় গিয়েছিলাম।

আখতার বলেন, বিরোধীদলকে সমাবেশ করার অধিকার সংবিধান দিয়েছে। সে সমাবেশের সময় কেন বিদ্যুৎ থাকবে না? কেন বিদ্যুৎ নিয়ে যাওয়া হল, সরকারি দলের কাছে জবাবদিহিতা চাই। পাশাপাশি আমরা যখনই জুলাই প্রসঙ্গ নিয়ে আসি, জুলাই নিয়ে কোনো কর্মসূচি ঘোষণা করি। তখন নানাভাবে আমাদের বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়। জুলাইয়ের পতিত শক্তিরা আমাদের নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে। এর আগেও আমাদের কার্যালয়ের সামনে ককটেল ফুটানো হয়েছিল। সাভারের পথসভায় ককটেল বিস্ফোরণের সময় বিরোধীদলীয় চিফ হুইপসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন বলে উল্লেখ করেন আখতার হোসেন।

তিনি বলেন, ভয়াবহ ক্ষতির মধ্যে আমরা পড়তে পারতাম। এমন অবস্থায় যারা পতিত স্বৈরাচার আছে, যারা নানাভাবে সমাজে স্বাভাবিককরণ হওয়ার চেষ্টা করছে, তাদের বিষয়ে সরকারের পদক্ষেপ কি, স্বরাষ্ট্র মন্ত্রী থাকলে তার কাছে জানতে চাইতাম। কিন্তু তার অনুপস্থিতিতে আখতার সরকারের কাছে সমাবেশ চলাকালীন সময়ে বিদ্যুৎ চলে যাওয়া, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটানো হচ্ছে, তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা এবং নির্বিঘ্নে সভা-সমাবেশের সুযোগ দেওয়া হবে কিনা জানতে চান আখতার হোসেন।

আখতার হোসেনকে বিষয়টি নিয়ে নোটিশ দেওয়ার অনুরোধ করেন স্পিকার।

এ সময় স্পিকারের কাছে ফ্লোর চান আইনমন্ত্রী আসাদুজ্জামান। তখন স্পিকার বলেন, এখানে বিতর্ক করার প্রয়োজন নেই। আইনমন্ত্রী কিছু বলতে চান? এটাতো স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়। স্বরাষ্ট্র মন্ত্রী নাই, আপনি কিভাবে বলবেন? আইনতো ভালোই আছে।

পরে আইনমন্ত্রীকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রীর পক্ষে আমি কিছু কথা বলতে চাচ্ছি। তিনি বলেন, সংসদ সদস্য আখতার হোসেন যে বিষয়টা অবতারণা করেছেন, তা আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি। আমরা আশ্বস্ত করতে পারি, এর সঙ্গে যদি কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব, স্বচ্ছতার সঙ্গে ততটা কঠোর পদক্ষেপ সরকার নেবে।

এএস

স্বাস্থ্যমন্ত্রী সো বিজি: স্পিকার

মুরগি নিয়ে আছি, পুলিশ আমার সঙ্গে নাই, সংসদে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

রোবোসাবে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

চিকিৎসা ব্যয় বাড়ার আশঙ্কা বিরোধীদলীয় নেতার

ঢাবি প্রশাসন ও সরকারি বাধায় আটকে আছে দুই ডজন প্রকল্প, অভিযোগ সাদিক কায়েমের

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের জেল, সংসদে বিল পাস

মহিলা মাদরাসায় যৌন হয়রানির ঘটনা নিত্যনৈমিত্তিক, বললেন বিএনপির এমপি

দেশ গঠনে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

স্বাস্থ্য খাতের উন্নয়নে বিনিয়োগ ও উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে: অর্থমন্ত্রী

আবার কমল জেট ফুয়েলের দাম, টানা তিন মাস মূল্যহ্রাস