হোম > জাতীয়

মাঝারি ভূমিকম্পে কাঁপল দেশ

আমার দেশ অনলাইন

দেশে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে এই কম্পন বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায়ও টের পাওয়া গেছে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এ ভূকম্পন শুরু হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন স্থান ও বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ ২

গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় দুই অতিরিক্ত পুলিশ সুপার পদায়ন

জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে: জাপান দূতাবাস

কথায় নয়, কাজে বিশ্বাসী বর্তমান দুদক কমিশন: চেয়ারম্যান

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ, প্রয়োজন ভাষা ও কারিগরি দক্ষতা

বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ সন্ত্রাসীকে শনাক্ত করে মামলা: সাদিক কায়েম

ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন তাকী উসমানী

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা