হোম > জাতীয়

মুসলিম বাড়িতে আগুনের ভিডিওকে হিন্দুদের ঘরবাড়িতে আগুন দেওয়ার দৃশ্য বলে প্রচার

আমার দেশ অনলাইন

কুমিল্লার নাঙ্গলকোটে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে আগুন দেওয়া হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিজিটাল অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি শাহ আলম নামের এক মুসলিম কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডের। তার স্ত্রীর ভাষ্য অনুযায়ী, ঘরে থাকা ফ্রিজ থেকে আগুনের সূত্রপাত হয়।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ১৩ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করে লেখা হয়, ‘সনাতনীদের ঘরবাড়ী আগুন জালানোহচ্চে ,,,, লাঙ্গলকো,বাংলাদেশ!’ (বানান অপরিবর্তিত)। ভিডিওর ওপর লেখা ছিল, ‘সনাতনীদের অবস্থা, লাঙ্গলকোট বাংলাদেশ।’ এতে রাস্তার পাশের একটি বাড়িতে আগুন জ্বলতে এবং চারপাশ কালো ধোঁয়ায় ছেয়ে যেতে দেখা যায়।

ভিডিওটির উৎস খুঁজতে কয়েকটি কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে ‘নাঙ্গলকোট ২৪’ (Nangalkot 24) নামের একটি ফেসবুক পেজে ১১ আগস্ট প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, ‘নাঙ্গলকোটে মৌকরা ইউনিয়নের ডিপজল মার্কেটের ২০০গজ দক্ষিণে অগ্নি/কাণ্ড।’ এই ভিডিওর কয়েকটি দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির মিল পাওয়া যায়।

একই দিনে ‘বর্তমান টিভি’ নামের আরেকটি ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনও পাওয়া যায়। ‘নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই’ শিরোনামের প্রতিবেদনটি থেকে জানা যায়, আগুন লেগেছিল নাঙ্গলকোটের কৃষক শাহ আলমের বাড়িতে। প্রতিবেদনে তার স্ত্রী জোহরা বেগম জানান, ঘরে থাকা ফ্রিজ থেকে আগুনের সূত্রপাত হয়।

পরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধানে ঘটনাটি নিয়ে একটি দৈনিকের প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক হিসেবে শাহ আলমের নাম উল্লেখ করা হয়েছে।

সারের দাবিতে বিক্ষোভ: মামলা-গ্রেপ্তারে উদ্বিগ্ন জাতীয় কৃষক শক্তি

পরিবহন খাত এখনো ‘মাফিয়াদের’ নিয়ন্ত্রণে: যাত্রী কল্যাণ সমিতি

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বাতিলের দাবি শীর্ষ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের

পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র—ভাবতে হবে’

‘পে-স্কেলের চূড়ান্ত গেজেট না হলেও বেতন দ্বিগুণের খবরে বেড়েছে দ্রব্যমূল’

বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

১০ টাকায় সারা দেশে পণ্য পাঠানোর সুযোগ